শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৫:১৯ এএম

নারায়ণগঞ্জে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের হাইটেক পার্ক ভবন ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নমপার্কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘নারায়ণগঞ্জ এবার প্রাচ্যের সিলিকন ভ্যালি হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় আমরা অত্যন্ত আনন্দিত।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) ডা. বিকর্ণ কুমার ঘোষ। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, প্রকল্পের পরিচালক এ কে এম আবদুল্লাহ খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত