নিউমার্কেটে সংঘর্ষ: অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় মামলা

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১২:০০ পিএম

রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্যে অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।

ওই অ্যাম্বুলেন্সের মালিক মো. সুজন শনিবার রাতে নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি স ম কাইয়ুম।

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষের মধ্যে মঙ্গলবার দুপুর ১২টার দিকে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়।

গত ১৮ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা সংঘর্ষ চলার পর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ফের দফায় দফায় সংঘর্ষ চলে উভয়পক্ষের মধ্যে। সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় উভয়পক্ষের অর্ধ শতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত