করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত ৩০, মৃত্যু নেই

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৫:৩০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৬৭৪ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায়ও করোনায় কেউ মারা যাননি এবং শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৪১ শতাংশ। করোনা শনাক্ত হয়েছিল ১৯ জনের।

এর আগে সবশেষ গত ১৮ এপ্রিল করোনায় ২ জনের মৃত্যু হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত