বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে কষ্টার্জিত জয় পেয়েছে ঢাকা আবাহনী। পিছিয়ে পড়েও জুয়েল রানার জোড়া গোলে বাংলাদেশ পুলিশকে ২-১ ব্যবধানে হারিয়েছে মারিও লেমোসের দল।
শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় পুলিশ। তবে সেই ব্যবধান তারা ধরে রাখতে পারেনি। ২২তম মিনিটে আবাহনীকে সমতায় ফেরান জুয়েল রানা।
এরপর দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল পায় লেমোসের দল। সোলেয়মানির অ্যাসিস্টে ৬৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন জুয়েল রানা। এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় আকাশী-নীল ব্রিগেডরা।
এই জয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে টপকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান উদ্ধার করেছে আবাহনী। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে আবাহনীর ব্যবধান ৪ পয়েন্ট। ১৬ পয়েন্ট নিয়ে সাতে পুলিশ।
দিনের আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে শেখ রাসেল। রহমতগঞ্জকে ৪-২ উড়িয়ে দিয়েছে সাইফ।
