ঈদের শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের রোষের মুখে নুসরাত

আপডেট : ০৪ মে ২০২২, ০৭:১২ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিমরা মেতে উঠেছেন আনন্দ উৎসবে। এই উৎসবে তারকারাও তাদের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন। এদিকে কলকাতার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ঈদের দিন সকাল সকাল অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু হাসিমুখে ইদের শুভেচ্ছা জানিয়ে নেটপাড়ার রোষের মুখে পড়তে হল বসিরহাটের তারকা সাংসদকে। কেন? কারণ একাধিক। হয়তো নুসরাত নিজেও ভাবেননি ইদের শুভেচ্ছার জানিয়ে এমন কুরুচিকর মন্তব্যের মুখোমুখি হতে হবে তাকে।

১৯ সেকেন্ডের ভিডিয়ো বার্তায় নুসরাত বলেছিলেন, ‘আমার তরফ থেকে সকলকে ইদের অনেক অনেক শুভেচ্ছা। ইদ মোবারক। আশা করছি সর্বশক্তিমান আপনার এবং আপনার পরিবারের উপর সদা কৃপাদৃষ্টি বজায় রাখবেন। সকল পরিবারের জন্য ঈশ্বর আনন্দ আর সমৃদ্ধির দরজা খুলে দিন’।

নুসরাতের এই পোস্ট ঘিরে সমালোচনার বন্য নেটপাড়ায়। শুরুতেই নুসরাতের পোশাক দেখে ভ্রু কুঁচকোচ্ছেন নীতি পুলিশরা। কেন কাঁধ কাটা সালোয়ার কামিজে বুকের ট্যাটু উন্মুক্ত রেখে ইদের শুভেচ্ছা জানাবেন সাংসদ? প্রশ্ন সমালোচকদের।

একজন নুসরাতের এই পোস্টে সরাসরি প্রশ্ন করেছেন, ‘ইদের শুভেচ্ছা জানাতে স্তনের ওপর ট্যাটু দেখাতেই হবে’। নুসরাতের সাজকে অনেকেই ‘অর্ধনগ্ন’ বলে কটাক্ষ করেছেন।

একজন জিজ্ঞাসা করেন, ‘তুমি হিন্দু না মুসলিম?’ ইংরেজি ভাষায় নুসরাত শুভেচ্ছা জানানোতেও ট্রোলড হলেন নায়িকা। অনেকেই লিখেছেন, ‘কেন বাংলা জানো না বুঝি?’

বরাবর পোশাক নিয়ে অনুরাগীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। তবে তিনিও জানিয়েছেন, এই অসুস্থ রুচির মানসিকতাকে কোনও দিনই পাত্তা দেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত