মিঠুনকে অধিনায়ক করে বিসিবি একাদশ ঘোষণা

আপডেট : ০৭ মে ২০২২, ০৭:৩২ পিএম

পেসার আবু জায়েদ রাহীকে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ মিঠুনকে।

একাদশে আছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে থেকে বাদ পড়া আবু জায়েদ, সাদমান ইসলাম ও সাইফ হাসান। তবে লঙ্কানদের বিপক্ষে সিরিজে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত আছেন বিসিবি একাদশেও।

এছাড়া ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে বিসিবি একাদশে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড গড়া রান সংগ্রহের পর নির্বাচকদের নজর কাড়েন তিনি।

দলে আছেন শাহাদাত হোসেন, জাকির হাসান, অমিত হাসান, মোহাম্মদ এনামুল হক, রিপন মণ্ডল, মুশফিক হাসান ও মুকিদুল ইসলামের মতো এক ঝাঁক তরুণ ক্রিকেটার। 

শ্রীলঙ্কার বিপক্ষে বিসিবি একাদশের দুদিনের প্রস্তুতি ম্যাচটি ১০ ও ১১ মে, বিকেএসপিতে।

বিসিবি একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, শাহাদাত হোসেন, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম, অমিত হাসান, আবু জায়েদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত