আশির দশকের জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রী জিওনের মৃত্যু

আপডেট : ০৯ মে ২০২২, ১১:৪৮ এএম

আশির দশকের জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রী কেং সো জিওন মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ৫৫ বছর বয়সে তার মৃত্যু হয়। দুদিন আগে তার হার্ট অ্যাটাক হলে সিউলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৮০-৯০ দশকের জনপ্রিয় কোরিয়ান তারকাদের মধ্যে তিনি একজন।

হলিউড রিপোর্টার জানায়, কেং ১৯৬৬ সালে সিউলে জন্মগ্রহণ করেন। তিনি ১০৭০ সালে শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে পা রাখেন। ২১ বছর বয়সে তিনি প্রথম সেরা  অভিনেত্রীর পুরস্কার লাভ করেন ১৯৮৭ সালে ৪৪তম ভেনিস চলচিত্র উৎসবে। দুই বছর পর মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন।

কেং সম্প্রতি নেটফ্লিক্সের জন্য সাই-ফাই সিনেমা জাং ই’তে কাজ শেষ করেছেন। এ বছরের শেষে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বুধবার এই অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত