রবীন্দ্র পুরস্কার পেলেন অধ্যাপক সিদ্দিকা মাহমুদা

আপডেট : ১০ মে ২০২২, ০১:২১ এএম

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে একক বক্তৃতা, রবীন্দ্র পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি। ‘রবীন্দ্র পুরস্কার ২০২২’ পেয়েছেন অধ্যাপক সিদ্দিকা মাহমুদা। গতকাল সোমবার একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে রবীন্দ্র-গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক সিদ্দিকা মাহমুদাকে বাংলা একাডেমি প্রবর্তিত এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত লেখকের হাতে পুষ্পস্তবক, সনদ, সম্মাননা-স্মারক ও পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকার চেক তুলে দেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন ও মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। অনুভূতি প্রকাশ করে অধ্যাপক সিদ্দিকা মাহমুদা বলেন, ‘বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কারপ্রাপ্তি জীবনের বিশেষ অর্জন। এই পুরস্কার রবীন্দ্র-গবেষণা ও চর্চায় আরও নিবিষ্ট হওয়ার প্রেরণা জোগাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত