আরমানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

আপডেট : ১০ মে ২০২২, ০১:৪৮ এএম

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক আরমানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করবেন বলে জানা গেছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এই তথ্য জানান।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ক্যাসিনোসংক্রান্ত মামলায় অভিযুক্ত আসামি মো. এনামুল হক (আরমান) কর্তৃক বিভিন্ন অবৈধ পন্থায় জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৪২৮ টাকা মূল্যের অস্থাবর সম্পদ অর্জন করে সেটি ভোগ দখল করে রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত