চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকর্মী কারাগারে

আপডেট : ১১ মে ২০২২, ০১:০৩ এএম

পুলিশের ওপর হামলার ঘটনায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হজরত আলী ঢালী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিমসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার হাজিরা দিতে উপস্থিত হলে চাঁদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলায়মান ঢালী, যুগ্ম আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, ইখতিয়ার উদ্দিন, শামসুল আলম, মাসুদ মাঝি ও খোকন মিজি এবং সদস্য ইয়াসিন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দল মিছিল বের করে। এ সময় পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ ৮৯ জনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় মামলা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত