বেশি দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা জরিমানা

আপডেট : ১১ মে ২০২২, ০৫:৫৪ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অবৈধভাবে মজুত ও বোতলজাত সয়াবিন তেল খুলে অধিক মূল্যে বিক্রির অভিযোগে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঝিটকা বাজারে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে বোতলজাত সয়াবিন তেল খোলাভাবে বিক্রির অভিযোগে ঝিটকা বাজারের কাওসার স্টোরকে ৫০ হাজার টাকা, একই অপরাধে শাহিন বাণিজ্যালয়কে ৪০ হাজার টাকা ও সাহা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। এ সময় অবৈধভাবে মজুত করা প্রায় সাড়ে চারশো লিটার বোতলজাত তেল গায়ের মূল্য ১৬৮ টাকা অনুযায়ী উপস্থিত ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়।

আসাদুজ্জামান রুমেল বলেন, ঝিটকা বাজারের বিভিন্ন দোকানে বোতলজাত তেল না থাকলেও অভিযানে তাদের গোডাউনে সকল কোম্পানির বোতলজাত তেল পাওয়া যায়। তারা এগুলো অবৈধভাবে মজুত করে খোলাভাবে ভোক্তাদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন। এ অপরাধের জন্য তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহযোগিতা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত