কিয়েভকে চার হাজার কোটি ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

আপডেট : ১১ মে ২০২২, ১০:৩৮ পিএম

ইউক্রেনকে আরও চার হাজার কোটি ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত একটি বিলের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে এএফপি। প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে ভোট দিয়েছে ৩৬৮ জন এবং বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৫৭টি। এই বিলটি এখন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের অনুমোদনের জন্য পাঠানো হবে।

কয়েক আগেই ইউক্রেনকে সহায়তার জন্য ৩ হাজার ৩০০ কোটি অতিরিক্ত সহায়তায় অনুমোদন দেওয়ার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু আইনপ্রণেতারা এই সামরিক ও মানবিক সহায়তা তহবিল আরও বাড়ানোর সিদ্ধান্ত নেন। ইউক্রেনের জন্য এই সহায়তা প্যাকেজে প্রশিক্ষণ, অস্ত্র, সামরিক সরঞ্জামসহ ৬০০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা পাঠানো হবে।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। খুব শিগগির এই সংঘাত শেষ হচ্ছে না বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। সেখানকার ভূখণ্ড দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সতর্কতা দেওয়া হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত