প্রথম অধ্যায় : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম
বহুনির্বাচনী
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন থেকে জনপ্রিয় নেতা হয়ে ওঠেন?
ক. ১৯৪৮ সাল থেকে খ. ১৯৫২ সাল থেকে
গ. ১৯৫৪ সাল থেকে ঘ. ১৯৬৯ সাল থেকে
২. প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে যুক্তফ্রন্ট কয় দফা কর্মসূচি প্রকাশ করে?
ক. ৬ দফা খ. ১১ দফা
গ. ২১ দফা ঘ. ৩২ দফা
৩. যুক্তফ্রন্টের কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল-
i. রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি
ii. জমিদারি প্রথা বাতিল
iii. বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নের জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করা হয় কোনটি?
ক. ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের বিজয়কে
খ. ১৯৫৬ সালের অধিবেশনকে
গ. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকে
ঘ. ১৯৫৪ সালের নির্বাচনকে
৫. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন পায়?
ক. ২৩৬টি খ. ২৬৩টি গ. ২৬৫টি ঘ. ২৬৯টি
৬. ১৯৭০ সালের নির্বাচনে মুসলিম লীগ কয়টি আসন পায়?
ক. ২৩৬ খ. ১৫৭ গ. ৯ ঘ. একটিও না
৭. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান আইন পরিষদে কতটি আসনে নির্বাচন হয়?
ক. ৩০৯ খ. ২৫০ গ. ২৩৬ ঘ. ১৫০
উত্তর
১. গ, ২. গ, ৩. ঘ, ৪. ক, ৫. ক, ৬. ঘ, ৭. ক
