জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটকে প্রধানমন্ত্রীর অনুদান

আপডেট : ১২ মে ২০২২, ০২:০৪ এএম

দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে ৩ কোটি ৭১ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। হার্টের ভালভ, স্টেন্ট (রিং) ও পেসমেকার কিনতে এ অনুদান দেওয়া হয়।

চেক গ্রহণকালে অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর এ অনুদান গরিব ও অসহায় রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে। গত বছর আগস্ট মাসেও প্রধানমন্ত্রী অসহায় হৃদরোগে আক্রান্তদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসামগ্রী বিতরণের জন্য ৩ কোটি ২৯ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। সেই টাকা দিয়ে ৩০০ স্টেন্ট (রিং), ১৫০টি ভালভ এবং ১০০টি পেসমেকার ক্রয় করে রোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত