সিরাজগঞ্জে বঙ্গমাতা হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম

আপডেট : ১৩ মে ২০২২, ০২:৩১ এএম

সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়েছে। ‘বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা : মানুষ এবং পরিবেশ নিরাপদ রাখা’ নামক প্রকল্পটি নরওয়ে সরকারের অর্থায়নে ও ইউনিডো কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। এ উপলক্ষে গতকাল হাসপাতালের সব স্টাফের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক,  পরিকল্পনা-গবেষণা পরিচালক, লাইন ডিরেক্টর, জাতিসংঘের আন্তর্জাতিক শিল্প উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সিরাজগঞ্জ পৌরসভার প্রতিনিধি, সিভিল সার্জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত