উখিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২ রোহিঙ্গার মৃত্যু

আপডেট : ১৭ মে ২০২২, ০৮:৩৬ পিএম

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

তারা হলেন, উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট ব্লক-ডি-৪ এর বাসিন্দা আজগর আলীর ছেলে নুর আলম (৫৯) ও নুর আলমের ছেলে আনোয়ার মোস্তফা (২২)। 

মঙ্গলবার দুপুরে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 
 
জানা গেছে, ১২ মে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ডি/৪ ব্লকে নুরুল আলমের ঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন তারা। মঙ্গলবার চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর আলম ও আনোয়ার মোস্তফার মৃত্যু হয়।

কক্সবাজার-১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত