বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

উচ্চ রক্তচাপ মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের তাগিদ

আপডেট : ১৯ মে ২০২২, ০১:৪৯ এএম

দেশে প্রতি ৫ জনে ১ জন অর্থাৎ ২১ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। উচ্চ রক্তচাপের কারণে বিভিন্ন অসংক্রামক রোগ বিশেষত হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। এ বিষয়ে গণসচেতনতা তৈরি এবং ওষুধ ও চিকিৎসাসেবা সহজলভ্য করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) প্রোগ্রাম। তবে উচ্চ রক্তচাপের ক্রমবর্ধমান প্রকোপ-বিস্তার কমাতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) প্রোগ্রামের কর্মকর্তারা এসব কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত