কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ সদস্যের শয্যাপাশে আইজিপি

আপডেট : ২৪ মে ২০২২, ০২:৫১ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গতকাল সোমবার বিকেলে আসামি গ্রেপ্তারকালে হাতের কবজি বিচ্ছিন্ন হওয়া কনস্টেবল মো. জনি খানকে রাজধানীর আল মানার হাসপাতালে দেখতে যান। তিনি তার শয্যাপাশে অবস্থান করে চিকিৎসার খোঁজখবর নেন।

সেখানে উপস্থিত সাংবাদিকদের আইজিপি বলেন, পুলিশ দেশ ও জনগণকে নিরাপদ রাখতে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে থাকে।  প্রতি বছর দায়িত্ব পালনকালে এ ধরনের দুর্ঘটনায় আমরা অনেক সহকর্মীকে হারাই।

পুলিশপ্রধান বলেন, অপরাধীর বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে আমাদের এক সহকর্মীর বিচ্ছিন্ন হওয়া হাতের কবজি দীর্ঘ প্রায় ৯ ঘণ্টা অপারেশনের পর ডাক্তাররা সফলভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন। তিনি এ ধরনের জটিল অপারেশন পরিচালনাকারী চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, হাসপাতাল কর্র্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত