আগামী তিন বছরের জন্য ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির (এফডিসি) আংশিক কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এফডিসির সদস্যদের পক্ষে কমিটি ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু তাহের।
কমিটির সভাপতি হয়েছেন সাবেক আহ্বায়ক ও এফডিসির প্রতিষ্ঠাতা গোলাম মাওলা চৌধুরী আর সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক সদস্য সচিব শান্তি চৌধুরী।
এদিন এফডিসির প্রধান উপদেষ্টা হিসেবে নিজাম উদ্দিন হাজারী এমপি, উপদেষ্টা হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু তাহের, অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, সাইফ মাহমুদ ও মো. জাফর উদ্দিনের নাম ঘোষণা করা হয়।
এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেনকে প্রথম সহ-সভাপতি ঘোষণা করা হয়। জি এম আজিম মহিমকে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
পূর্ণাঙ্গ কমিটি আগামী কিছু দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।
