ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে এপিএ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ৩০ মে ২০২২, ০৭:৫৮ পিএম

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। 

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত উক্ত কর্মশালায় মূখ্য আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ও এপিএ টিম প্রধান, বরেণ্য লেখক ও কলামিস্ট প্রফেসর ড. মোঃ আবু তাহের। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ), জাতীয় শুদ্ধাচার কৌশল এবং সুশাসন ও সংস্কারমূলক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরো বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ এবং প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) রফিক আহম্মদ সিদ্দিক।

কর্মশালায় সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. রেজাউল হক। আরো উপস্থিত ছিলেন উপ-রেজিস্ট্রার ড. মোঃ আবু হানিফা, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মোঃ রফিক আল মামুন, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার জনাব মোঃ জাকির হোসেন ও ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত