যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতি ভাগ্যফল বলা হয়। এখানে ইংরেজ তারিখ অনুসারে (পাশ্চাত্যমতে) রাশিফল লেখা হলো।
মেষ : (২১ মার্চ-২০ এপ্রিল) কেতুর অবস্থানের কারণে এ-সপ্তাহে জাতকের আর্থিক অবস্থা সচ্ছল হবে। তবে ঋতুর প্রভাবে ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেবে।
বৃষ : (২১ এপ্রিল-২০ মে) আজ আপনার ব্যবসা ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনে সতর্ক হন। দ্রুত লাভের আশায় অনৈতিক পথে যাবেন না।
মিথুন : (২১ মে-২০ জুন) নীতির রাজা রাজনীতির সেবকদের ভাগ্য সুপ্রসন্ন। ভালো কোনো সংবাদ আপনাকে চমকে দিতে পারে। দলে উচ্চ কোনো পদ পাবেন।
কর্কট : (২১ জুন-২০ জুলাই) সন্তানের সফলতা আপনকে গর্বিত করবে। আজ আপনার দূরের যাত্রা শুভ। অনূঢ়া কন্যার সম্বন্ধ আসতে পারে। প্রবীণের পরামর্শ নিন।
সিংহ : (২১ জুলাই-২০ আগস্ট) গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার সম্পত্তির বিষয়ে ক্ষতির সম্মুখীন হতে পারেন। চিটিংবাজের পাল্লায় পড়বেন। সাবধান হন।
কন্যা : (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) বাড়ন্ত কিশোরীরা বিয়ের প্রলোভনের শিকার হবেন। বিষয়টি লুকিয়ে না রেখে প্রবীণের সাহায্য প্রার্থনা করুন। বাজারে বহু ওষুধ বর্তমান।
তুলা : (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) আপনার বন্ধুর প্রতারণায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কাছের লোককে হৃদয় নয় যুক্তি দিয়ে বিচার করবেন। সুচিন্তিত সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক : (২৩ অক্টোবর-২০ নভেম্বর) পথিমধ্যে দুর্ঘটনার যোগ রয়েছে। আজ অপ্রয়োজনে ভ্রমণ না করাই ভালো। আর্থিকভাবে লাভবান হতে পারেন। পরস্ত্রীর লোভ পরিত্যাজ্য।
ধনু : (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) কভিডের কারণে উদ্ভূত বিদেশযাত্রার সমস্যা দূর হবে। একটু ধৈর্য সহকারে ভ্রমণবিষয়ক দলিল সংগ্রহ করুন। বিদেশযাত্রা শুভ।
মকর : (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) শিল্প-সংস্কৃতি অঙ্গনে সফলতার যোগ রয়েছে। বন্ধুর আমন্ত্রণে বড় কোনো ছাপচিত্রের সুযোগ পেতে পারেন। অর্থযোগ রয়েছে।
কুম্ভ : (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) আপনার বহুল কাঙ্ক্ষিত অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। দয়িতার পারিবারিক বাধা ঘুচবে। আকাঙ্খার ফল দেরিতে পেলেও আনন্দদায়ক।
মীন : (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) টাকা পয়সা লেনদেনের আগে একটু বিচার-বিবেচনা করবেন। আবেগে আপ্লুত হয়ে সিদ্ধান্ত নয়। বন্ধুর হাতে প্রতারিত হতে পারেন।
