সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল

আপডেট : ০৫ জুন ২০২২, ১০:৩০ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, চিকিৎসকদের দ্রুত হাসপাতালে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি আরও জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় দেড় শতাধিক আহত ব্যক্তি ভর্তি হয়েছেন। আহতদের চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতেও চিকিৎসা দিতে বলা হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর এখন পরযন্ত দগ্ধ হয়ে কমপক্ষে ১৬ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন।

নিহত ৭ জনের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- মিজানুর রহমান, মো. মহিউদ্দিন, মুমিনুল হক (২৪)। অন্যদের এখনো পরিচয় পাওয়া যায়নি।

ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন বিপ্লব দেশ রূপান্তরকে বলেন, ওই কনটেইনার ডিপোতে একটি হাইড্রোজেন পার অক্সাইডের চালান ছিল। সেখানে পণ্যভর্তি কনটেইনারে বিস্ফোরণ হয়েছে শুনলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত