ডিএনএ পরীক্ষার পর মরদেহ হস্তান্তর করা হবে: ‍পুলিশ

আপডেট : ০৫ জুন ২০২২, ০১:০৫ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহতদের ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শহীদুল ইসলাম।

আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি বলেন, সবগুলো লাশের ময়নাতদন্তের পাশাপাশি ডিএনএ নমুনা সংরক্ষণ করা হবে। পরিচয় নিশ্চিত না হয়ে মরদেহ হস্তান্তর করা হবে না। সিএমপি কমিশনার আমাদের এই নির্দেশনা দিয়েছেন।

এদিকে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। দুপুর ১২ পর্যন্ত ৩৭ জন নিহতের খবর পাওয়া গেছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি চার শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত