সাংবাদিক লাঞ্ছনা

দোষীদের গ্রেপ্তার না করলে পুলিশের সংবাদ বর্জন

আপডেট : ০৫ জুন ২০২২, ১১:৪৪ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ৪ দিন পরও কেউ গ্রেপ্তার না হওয়ায় ফের রাস্তায় নেমেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। গতকাল রবিবার সকালে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের সামনে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ থেকে সাংবাদিকরা অভিযুক্তদের আইনের আওতায় না আনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করলে পুলিশ প্রশাসনের সব সংবাদ বর্জন করা হবে বলে জানান।

বক্তারা অভিযোগ করেন, গত বুধবার দুপুরে বেগমগঞ্জের বাংলাবাজারে বিএনপির একটি কর্মসূচির সংবাদ সংগ্রহকালে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা একাত্তর টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমানের ওপর হামলা চালায়। এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত