বিদেশি নাগরিকের দেহে মাঙ্কিপক্স পাওয়া যায়নি

আপডেট : ০৭ জুন ২০২২, ০৭:৪৬ পিএম

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, দেশে মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই।

মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভিন্ন সামাজিক মাধ্যমসহ দেশের বেশ কিছু অনলাইন ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে 'দেশে বিদেশি একজন নাগরিকের দেহে মাঙ্কিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে' সংক্রান্ত যে তথ্যটি প্রচার হচ্ছে সেটি সঠিক নয়। 

এতে আরো বলা হয়, দেশে মাঙ্কিপক্সে এখন পর্যন্ত কোনো ব্যক্তি আক্রান্ত হননি। ভবিষ্যতে কোনো ব্যক্তির আক্রান্তের ঘটনা কখনো ঘটলে তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এ মুহূর্তে দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো ব্যক্তি নেই।

এর আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে এক তুর্কি নাগরিককে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ। 

তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই ব্যক্তি মঙ্গলবার দুপুর ২টায় ঢাকায় পৌঁছান। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে মাঙ্কিপক্সের কিছু উপসর্গ দেখা গেছে। সেগুলো পরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এরপর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি সঠিক নয় বলে জানায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত