বন্দর কর্তৃপক্ষের সঙ্গে নৌ প্রতিমন্ত্রীর মতবিনিময়

আপডেট : ০৮ জুন ২০২২, ১২:১১ এএম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গত সোমবার সীতাকু-ের বিএম কনটেইনার ডিপোর আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টার দিকে এ মতবিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তা দেখে বিভিন্ন মহল ঈর্ষান্বিত। তারা বাংলাদেশের উন্নয়নের গতি থামিয়ে দিতে বিভিন্নরকম অপপ্রচারে লিপ্ত।’ কোনোরকম অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বন্দরের সব কর্মকর্তা-কর্মচারীকে সাহসিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত