৩ জুন মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি ‘সম্রাট পৃথ্বিরাজ’। নায়কের সাম্প্রতিক বাকি ছবিগুলোর মতোই এটিও ব্যর্থ বক্স অফিসে। অথচ নির্মাণ বাজেট ছিল ২৫০ কোটি রুপি, যার এক চতুর্থাংশ ছিল অক্ষয়ের পারিশ্রমিক।
এই ছবির জন্য অক্ষয় কুমার নিয়েছে প্রায় ৬০ কোটি রুপি। পর্দায় পৃথ্বীরাজ চৌহানের বীরগাথা কেন্দ্রিক মিথ ফুটিয়ে তুলতে এত টাকা নিলেও প্রযোজকের ঝুলিতে ফাঁকাই থেকে যাচ্ছে। প্রথম সপ্তাহে অক্ষয়ের পারিশ্রমিকই তুলে আনা যাবে না।
‘সম্রাট পৃথ্বিরাজ’-এর মাধ্যমে বলিউডে ডেবিউ করেন মিস ইউনিভার্স মানুষী ছিল্লার। তিনি নিয়েছেন ১ কোটি রুপি।
গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা সোনু সুদ নিয়েছেন প্রায় ৩ কোটি রুপি। কাকা কানহা হয়েছেন সঞ্জয় দত্ত। তিনি নিয়েছেন প্রায় ৫ কোটি রুপি।
অনেক সমালোচকই ছবিটিকে সাম্প্রদায়িক মদদ পুষ্ট বলে মন্তব্য করেছেন। এখানে ভিলেন মোহম্মাদ ঘুরি চরিত্রে অভিনয় করেছেন মানব ভিজ। তিনি এই ছবিটির জন্য নিয়েছেন প্রায় ১০ লাখ রুপি।
মুক্তির আগে এই ছবিকে করমুক্ত ঘোষণা করেছিল বিজেপি শাসিত দুই রাজ্য মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। তা সত্ত্বেও প্রথম দিনে আয় মাত্র ১০ কোটি রুপি। লাইফটাইমে ১০০ কোটি রুপি অতিক্রম করতে পারবে কিনা এ নিয়ে সংশয়ে আছেন বাণিজ্য বিশ্লেষকেরা।
সাম্প্রতিক বছরগুলোতে লক্ষ্মী, বেল বটম, বচ্চন পাণ্ডের মতো বড় বাজেটের ছবিতে ফেল করেছেন অক্ষয় কুমার। তার সঙ্গে ‘সম্রাট পৃথ্বিরাজ’ যুক্ত হয়ে এ নায়ককে ঝুঁকিতে ফেলে দিয়েছে।
