চোর সন্দেহে চার যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট : ০৯ জুন ২০২২, ০২:০৪ এএম

বগুড়ায় ছাগল চোর সন্দেহে চার যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলার আদমদীঘি উপজেলার শিবপুর গ্রামে ঘটনাটি ঘটে। গতকাল বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

চোর সন্দেহে আটক যুবকরা হলো উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনির অনিক (২৯), জাবেদ আলী (২৫), নাহিদ হোসেন (২৪), ও আসিফ (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শিবপুর গ্রামের আবদুল আলিমের ছাগল একটি ফাঁকা জায়গায় ঘাস খাচ্ছিল। এসময় ওই চার যুবক ছাগলটির আশপাশে ঘোরাফেরা করছিল। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করেন এবং চোর সন্দেহে গণপিটুনি দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেন।

গতকাল বিকেলে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, ছাগলমালিক থানায় কোনো অভিযোগ দেননি। যেহেতু চোর সন্দেহে জনতা তাদের মারপিট করে পুলিশের হাতে তুলে দিয়েছে সেহেতু অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত