বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণ করতে পারেনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ঢাকার আকাশে ঘুরার পর ফ্লাইটটিকে কলকাতায় পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে এই ঘটনা ঘটে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২২ ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল থেকে রওনা হয়ে দুপুর ১২টায় ঢাকায় অবতরণের কথা ছিল। কিন্তু আবহাওয়ার প্রতিকূল অবস্থা ও বাতাসের বেগ বেশি থাকায় ফ্লাইটটিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে বলা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ ইসলাম গণমাধ্যমকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট উঠানামা কিছুটা ব্যাহত হয়েছিল। কয়েকটি ফ্লাইট আশপাশের বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।
