পঞ্চগড়ে রেলমন্ত্রী

কালোবাজারি ঠেকাতে প্রয়োজনে শতভাগ টিকিট অনলাইনে

আপডেট : ১১ জুন ২০২২, ১১:১৩ পিএম

রেলের টিকিটের কালোবাজারি ঠেকাতে প্রয়োজনে শতভাগ রেলের টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘টিকিট যার, ভ্রমণ তার’ এটা বাস্তবায়নের চেষ্টা চলছে।

গতকাল শনিবার দুপুরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে নবনির্মিত প্রধান ফটক ও সংযোগ সড়ক এবং পঞ্চগড়-সান্তাহার রুটে ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক জহুরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত