চাঁদপুরে জি এম কাদের

আ.লীগ-বিএনপির আদর্শে মিল নেই কর্মকান্ডে মিল

আপডেট : ১২ জুন ২০২২, ০৩:৩০ এএম

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আদর্শগত অমিল থাকলেও কর্মকান্ডে ব্যাপক মিল রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, ‘জনগণ এখন বিকল্প শক্তি খুঁজছে। দেশের মানুষকে বিকল্প শক্তি উপহার দেওয়ার লক্ষ্যে জাতীয় পার্টি কাজ করছে।’

গতকাল শনিবার দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে তার দল কাজ শুরু করেছে। তবে কোনো দল বিশেষ সরকারি বা বিএনপির সঙ্গে জোট করবে কি না, তা পরিস্থিতি ও সময় বলে দেবে।’

সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমরান হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুনুœ। বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত