একাদশ অধ্যায় : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক প্রবাহ
বহুনির্বাচনী
(গত সংখ্যার পর)
২১. দেশে মারাত্মক সংকট সৃষ্টির যথার্থ কারণ কোনটি?
ক. মুসলিম লীগের ভ্রান্তনীতি খ. শ্রমিক লীগের ভ্রান্তনীতি
গ. কৃষক লীগের ভ্রান্তনীতি ঘ. আওয়ামী লীগের ভ্রান্তনীতি
২২. ১৯৪৭ খ্রিস্টাব্দে পাকিস্তান সৃষ্টির সময় পূর্ব বাংলার বিদ্যমান রাজনৈতিক দলের মধ্যে সমর্থনযোগ্য-
র. মুসলিম লীগ রর. জাতীয় কংগ্রেস
ররর. কমিউনিস্ট পার্টি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
২৩. ‘প্রভাতফেরী’ কথাটির সঙ্গে সংযোগ রয়েছে কোনটির?
ক. ১৭ জানুয়ারি খ. ২১ ফেব্রুয়ারি
গ. ৭ মার্চ ঘ. ১৭ এপ্রিল
২৪. কীসের প্রতি অবমাননা বাঙালির মনকে প্রবলভাবে নাড়া দিয়েছিল?
ক. বাঙালির মর্যাদার প্রতি খ. বাঙালির সংস্কৃতির প্রতি
গ. লাহোর প্রস্তাবের প্রতি ঘ. মাতৃভাষা বাংলার প্রতি
২৫. ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’-এর আহ্বায়ক কে ছিলেন?
ক. আবুল কাশিম খ. আব্দুস সালাম
গ. কাজী গোলাম মাহবুব ঘ. ধীরেন্দ্রনাথ দত্ত
২৬. মুসলিম লীগের মধ্যে উদারপন্থি নেতা কে ছিলেন?
ক. নাজিম উদ্দীন খ. সোহরাওয়ার্দী
গ. মোহাম্মদ আলী জিন্নাহ ঘ. আকরাম খাঁ
২৭. ব্যালট বিপ্লব কোন নির্বাচনের ক্ষেত্রে অধিক প্রযোজ্য?
ক. ১৯৫৪ খ্রিস্টাব্দের নির্বাচন খ. ১৯৫৮ খ্রিস্টাব্দের নির্বাচন
গ. ১৯৬৯ খ্রিস্টাব্দের নির্বাচন ঘ. ১৯৫৪ খ্রিস্টাব্দের নির্বাচন
২৮. একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কী?
ক. আদালত খ. সংবিধান
গ. বিবেক ঘ. জাতীয় সংসদ
২৯. কত দিন শাসনের পর যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান হয়?
ক. ৫৬ দিন খ. ৫৭ দিন
গ. ৫৮ দিন ঘ. ৫৯ দিন
৩০. যুক্তফ্রন্ট কয় সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে?
ক. ১০ খ. ১২
গ. ১৪ ঘ. ১৬
উত্তর
২১. ক, ২২. ঘ, ২৩. খ, ২৪. ঘ, ২৫. গ, ২৬. খ, ২৭. ক, ২৮. খ, ২৯. ক, ৩০. গ
