দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি গোলাম সরোয়ারকে (৬৫) কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সঞ্জীব সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ মে জ্ঞাত আয়বহির্ভূত তিন কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক রামপ্রসাদ ম-ল বাদী হয়ে পৃথক ৪টি মামলা দায়ের করেন। ওই মামলায় ওসি গোলাম সরোয়ারসহ তার তিন ছেলে এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হককে আসামি করা হয়।
