গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে চার ঘণ্টা বন্ধ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রপুর স্টেশনের একটু আগেই ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই মো. শহিদুল ইসলাম জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস লোকাল ট্রেনটি সকাল সাড়ে ৯টার দিকে রাজেন্দ্রপুর স্টেশনে পৌঁছার আগেই ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
