বাঁধনের নতুন সভাপতি নাহিদ, সাধারণ সম্পাদক শরীফ

আপডেট : ১৮ জুন ২০২২, ০৪:২১ পিএম

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন কেন্দ্রীয় পরিষদের কার্যকরী পরিষদ ২০২২-২৩ এর নতুন সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঁধন, কবি জসিম উদ্দিন হল ইউনিটের সাবেক সভাপতি মো. নাহিদুজ্জামান নাহিদ। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাঁধন, শাহ্জালাল হল ইউনিটের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান শরীফ।

শুক্রবার (১৮ জুন) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাঁধন কেন্দ্রীয় পরিষদের বার্ষিক সাধারন সভা ও দায়িত্ব হস্তান্তর ২০২২ এ নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

বাঁধনের বিভিন্ন জোন ও স্বতন্ত্র ইউনিটের প্রতিনিধিদের নিয়ে গঠিত নতুন কার্যকরী পরিষদ ২০২২-২৩ এর কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সামিয়া সালমা, মো. এনামুল হাসান, সহ- সাধারণ সম্পাদক, মো. আরিফুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সৌরভ, কোষাধ্যক্ষ তরুণ মিয়া, দপ্তর সম্পাদক মো. মোবাশ্বের আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাসির উদ্দীন, তথ্য ও শিক্ষা সম্পাদক মো. জহিরুল ইসলাম।

এছাড়া কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য হয়েছেন মাহমুদ হাসান, মো. রাহাত আহমেদ, এস এম শিহাব, সোহেল রানা, শাহরিয়ার ফাহিম, আদিয়া সুলতানা সহ মোট ৩০ জন।

নতুন এই কার্যকরী পরিষদ আগামী এক বছর দায়িত্ব পালন করবে। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে দেশের ৫৩টি জেলায় বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের ৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪০টি ইউনিট নিয়ে কাজ করছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন। বর্তমান ২ হাজার ৪৪৩ জন সক্রিয় কর্মী নিয়ে কাজ করছে ১৯৯৭ সালের ২৪ শে অক্টোবর প্রতিষ্ঠিত সংগঠনটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত