আফগানিস্তানে ভূমিকম্পে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু

আপডেট : ২২ জুন ২০২২, ১১:৪৬ এএম

আফগানিস্তানের পাকতিকা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। খবর বিবিসির।

দক্ষিণ-পূর্ব শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার (২৭ মাইল) দূরে আঘাত হানে ৬.১ মাত্রার ভূমিকম্পটি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, পাকতিকা প্রদেশে স্ট্রেচারে আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়া হচ্ছে, বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা বিবিসিকে জানান, মৃতের সংখ্যা আরও বাড়েতে পারে। ১৫০ জনের অধিক লোক আহত হয়েছেন।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও অধিক এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত