আমীর খসরু বললেন

আগে পকেট কমিটি হওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি

আপডেট : ২৮ জুন ২০২২, ০৩:৫৬ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আগে পকেট কমিটি গঠন করার কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এবার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ঢাকার ওয়ার্ড কমিটি গঠন করায় আগামীর আন্দোলন সংগ্রাম সফল হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী হয়ে উঠেছি।’ গতকাল সোমবার রাজধানীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ড সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, ‘আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তার আগে দলের গণতন্ত্রের চর্চা থাকতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর কাউন্সিলের মাধ্যমে যে কমিটি গঠনের কাজ করছেন তা প্রত্যক্ষ করলাম। এভাবে ভোটের মাধ্যমে কমিটি হলে যারা নির্বাচিত হবেন তাদের কমিটমেন্ট থাকবে। এভাবে দলে শৃঙ্খলা আনতে হবে। দলে শৃঙ্খলা না থাকলে ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরানো যাবে না।’ তিনি বলেন, ‘বর্তমানে একটি ফ্যাসিস্ট, জুলুমবাজ, নির্যাতনকারী সরকার ক্ষমতায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত