কলকাতার পূজা মণ্ডপে মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়!

আপডেট : ৩০ জুন ২০২২, ০২:৩৯ পিএম

বাঙালি হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজার প্রস্তুতি একেবারে তুঙ্গে। পশ্চিমবঙ্গের পাড়ায় পাড়ায় পড়ে গেছে সাজ সাজ রব। সেখান থেকেই এলো অদ্ভুত খবর।

চলতি বছরে নতুন চমক থাকছে মানসবাগ সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে। সেই মণ্ডপে দুর্গা মহিষাসুরকে নয়, বধ করবেন রোদ্দুর রায়কে। রোদ্দুর রায়ের মুখের আদলে মহিষাসুরের মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু হয়ে গেছে এরই মধ্যে।

পূজা কমিটির মুখ্য সংগঠক অভিজিৎ চাকলাদারের বক্তব্য, বাক স্বাধীনতার অপব্যবহার করে যিনি মনীষীদের নিয়ে এবং নারীদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন, তিনিই সমাজের অসুর।

কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে, কখনো আবার কাজী নজরুল ইসলামকে নিয়ে, কখনো বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন ফেসবুক লাইভে। তাই রোদ্দুরকেই এবার মহিষাসুর বানানো হচ্ছে বলে জানালেন অভিজিৎ। কুমারটুলির শিল্পীর কাছে তার ছবি দিয়ে মূর্তি গড়ার কথা বলেও দিয়েছেন।

মমতা ব্যানার্জিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল সম্প্রতি। এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি। গোয়া থেকে রোদ্দুরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ২৭ জুন তিনি জামিন পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত