ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মাটিলা গ্রামের মাঠ থেকে ২০ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবির) অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকদের মধ্যে ৫ পুরুষ, ৭ নারী ও ৮ শিশু রয়েছে।
আটকরা হলেন- ফরিদপুর জেলার ধোপাকেট গ্রামের সত্য রঞ্জন মন্ডল (৪৪), পায়েল মন্ডল (২০), অনামিকা মন্ডল (২০), বরিশাল জেলার কাফিলা গ্রামের রিপা মৃধা (৩০), আনিছা খাতুন (১২), হামজা ইসলাম (৭), সুখি আক্তার (২৫), নুসরাত জাহান (৬), নাজেয়া খাতুন (৩), ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডুর জোড়াদাহ গ্রামের রত্নারানী পাল(২৪), শ্যামল কুমার পাল(৩৪), দিপিকা (৮), দুর্যয় পাল(২), চন্দনা রানী পাল(৩২), শিখা রানী (১৫), বিজয় পাল (৮), অতুল পাল (৫৫), খুলনা জেলার পারহাজী গ্রামের অহিদুল মৃধা (৩৮), সোহাগী মৃধা (২৮) ও বাগেরহাট জেলার মোল্লারহাট গোলবাড়ী গ্রামের পরিমল বিশ্বাস (৭০)।
আটক বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করে।
