এক সঙ্গে ঈদ করা হলো না দুই চাচাতো ভাইয়ের

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০১:০৯ পিএম

মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাইয়ের এক সঙ্গে ঈদ করা হলো না। ঢাকা থেকে মোটরসাইকেলযোগে নাটোর যাওয়ার পথে টাঙ্গাইলের মির্জাপুরে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার জামুর্কী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন নাটোর জেলার লালপুর উপজেলার কেশববাড়ি গ্রামের আরিফুল ইসলাম (৩৬) ও হাফিজুর রহমান (৩৫)। এদের মধ্যে আরিফুল ইসলাম এরিস্টোফার্মা ওষুধ কোম্পানি এবং হাফিজুর রহমান প্রাণ আরএফএল কোম্পানিতে চাকরি করতেন বলেন জানা গেছে। 

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানান, শুক্রবার সকালে ঈদের ছুটিতে দুই চাচাতো ভাই মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের ওইস্থানে পৌছালে নিয়ন্ত্রণে হারিয়ে সামনে থাকা একই দিকগামী একটি ট্রাকের পেছনে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলের চালক হাফিজুর রহমান ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া  হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত