বেদে পল্লির হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী।
শুক্রবার দুপুরে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের স্লুইসগেট বেদে পল্লির অর্ধশতাধিক পরিবারের মাঝে এই উপহার বিতরণ করা হয়।
উপহার হিসেবে প্রত্যেক পরিবারকে সেমাই, চিনি, দুধ, কিশমিশ, নারিকেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। আলোকিত নরসিংদীর উপহার পেয়ে বেদে পল্লির পরিবারগুলোর মুখে হাসি ফুটে উঠে।
ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন- নরসিংদী ডায়াবেটিকস হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. নুরুল্লাহ আল মাসুদ, দৈনিক দেশ রূপান্তরের নরসিংদী প্রতিনিধি সুমন বর্মণ, আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল, সহসভাপতি গোষ্টলাল দাসসহ আরও অনেকে।
আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, ঈদ মানে আনন্দ হলেও তা গরিবদের কাছে না। তারা নিত্যদিনের জীবন চালাতেই হিমশিম খায়। এর মধ্যে ঈদ তাদের জন্য বিলাসিতা। এ জন্য আমরা তাদের মাঝে ঈদের ক্ষুদ্র উপহার বিতরণ করেছি। যাতে তারা পরিবারের সাথে ঈদের দিনটা ভালো ভাবে উপভোগ করতে পারে।
