বঙ্গবন্ধুর সমাধিতে আইএসইউ উপাচার্যের শ্রদ্ধা

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০১:৪৮ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। গতকাল বুধবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আইএসইউর শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করে মোনাজাত করেন। এসময় তার সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ.টি.এম. কাদের নেওয়াজ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারপারসন কে. আহমেদ আলম, রেজিস্ট্রার মো. লুৎফর রহমান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত