বাঁশখালীতে বিএনপি নেতা আলী নবী গ্রেপ্তার

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০২:১৬ এএম

চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আলী নবী ওরফে নবী মেম্বারকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গত বুধবার রাতে উপজেলার গণ্ডামারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে তাকে বাঁশখালী আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গণ্ডামারা এলাকায় অভিযানে যায় র‌্যাব-৭। এ সময় ৯ মামলার এজাহারভুক্ত ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আলী নবী ওরফে নবী মেম্বারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় ৯টি মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত