দক্ষিণ-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়লেও দেশের প্রধান নদ-নদীর অববাহিকায় আগামী পাঁচ দিন বন্যার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আজ শুক্রবার (১৫ জুলাই) বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
পাউবো জানায়, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আজ সকাল ৯টা পর্যন্ত ১০৯টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে ২৫টির পানি বৃদ্ধি পয়েছে আর ৮৪টি স্টেশনের পানি হ্রাস পেয়ছে।
