পি কে হালদারের মামলার পরবর্তী শুনানি ১০ আগস্ট

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০৩:০১ পিএম

বাংলাদেশ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালানো পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগপত্রের পরবর্তী শুনানি ১০ আগস্ট ধার্য করেছেন আদালত। 

আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে কলকাতার নগর দায়রা আদালতে তোলা হয় পিকে হালদারসহ ছয় অভিযুক্তকে। এরপর আদালত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

গত সোমবার (১১ জুলাই) অভিযুক্তদের বিরুদ্ধে কলকাতার আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। ওই চার্জশিটে পিকে হালদারসহ ছয় অভিযুক্ত ব্যক্তির নাম রয়েছে। 

অশোকনগরসহ পশ্চিমবঙ্গের কিছু জায়গায় অভিযান চালিয়ে গত ১৪ মে পিকে হালদারের সঙ্গে গ্রেপ্তার করা হয় তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার ও আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত