টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে পাপুয়া নিউ গিনিকে ২৭ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। তাতে ২০১৬ সালের পর প্রথম কোনো বিশ্ব আসরে খেলা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। গতকাল হওয়া আরেক সেমিতে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে জিম্বাবুয়ের সঙ্গী হয়েছে নেদারল্যান্ডস।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস পার্কে প্রথম সেমিফাইনালে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৪২ রান করেন ওয়েসলি মাধেভেরে। জবাবে ৮ উইকেটে ১৭২ রানে থামে পাপুয়া নিউ গিনি। অ্যাথলেটিক ক্লাবে দ্বিতীয় সেমিফাইনালে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র থামে ১৩৮ রানে। ৩ উইকেট হারিয়ে ৬ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস।
অস্ট্রেলিয়ায় হতে যাওয়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আনুষ্ঠানিক নাম গ্লোবাল কোয়ালিফায়ার। গত ফেব্রুয়ারিতে এর প্রথমটিতে জিতে বিশ^কাপে খেলা নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ড।
