মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১১:০৩ এএম

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার এ ঘটনা ঘটে বলে দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, একটি ব্লাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, সিনালোয়া প্রদেশে বিধ্বস্ত এই হেলিকপ্টারে ১৫ জন যাত্রী ছিল এবং বেঁচে যাওয়া একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত