ঢাকার দোহারে মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ১৫ সফরসঙ্গীকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান গতকাল এ আদেশ দেন।
তারা হলেন শরিফুল হোসেন (৩১), শাকিল আহমেদ (৩০), সেজান আহমেদ (৩০), মো. রুবেল (৩৭), মো. সজিব (৩৩), মো. নুরুজ্জামান (৩৮), মো. নাসির (৩৭), মো. মারুফ (৩২), মো. আশরাফুল আলম (২৮), মো. জাহাঙ্গীর হোসেন রিপন (৪৬), মো. নোমান (৩২), মো. জাহিদ (৩২), এ টি এম শাহরিয়ার মোমিন (৩০), মো. মারুফুল হক (৩৪) ও রোকনুজ্জামান জিতু (২৮)।
রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামছুল আলম বলেন, হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের অবস্থান জানতে তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
