প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৪২তম ব্যাচের শিক্ষার্থীরা মঞ্চে আনতে যাচ্ছে শহীদুল জহিরের গল্প ‘ডুমুরখেকো মানুষ’। নির্দেশনা দিচ্ছেন তানজি কুন।
মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হবে। একই অনুষ্ঠানে ৪২তম ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হবে।
এ দিন ৪২তম ব্যাচ তাদের সমাপনী প্রযোজনা হিসেবে ‘ডুমুরখেকো মানুষ’ মঞ্চস্থ করবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা ও নির্দেশক আমিরুল হক চৌধুরী, কবি ও সাংবাদিক সাজ্জাদ শরীফ।
বাংলাদেশের থিয়েটারের বিস্তারে এবং দক্ষ থিয়েটারকর্মী তৈরীতে সুদীর্ঘ ২১ বছর ধরে কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে একজন প্রশিক্ষণার্থী থিয়েটারের সকল আনুষঙ্গিক বিষয়ে একটি স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪১টি ব্যাচ সফলভাবে তাদের কোর্স সম্পন্ন করেছেন। পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে ৪২তম ব্যাচেরও।
