করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী এম এ জলিল। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে রাজধানী ঢাকায় নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। করোনার পাশাপাশি তার হার্ট ও কিডনী জটিলতা রয়েছে।
গত ১২ জুলাই তার করোনা টেস্ট পজিটিভ আসে। আগামী ২২ জুলাই আবার তার করোনা টেস্ট করা হবে।
এদিকে তার আশু রোগমুক্তি কামনায় রবিবার দোয়া মাহফিল করেছেন দিনাজপুর জেলা যুবদলের নেতাকর্মীরা।
